Saturday, April 27, 2024

পথের পাঁচালী

 


দোকানদার : কি চাই তাড়াতাড়ি বলুন।

জীবন: একটু রাস্তা হবে??

দোকানদার: এই নিন কোদাল।

জীবন : না মানে, বানানো রাস্তা নেই?? ... কোনো শর্ট কাট??

দোকানদার : আছে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই.... যে কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে।

জীবন (ক্ষিণ করুন কন্ঠে): কোদাল টাই দিন তবে।

এদিক ওদিক চেয়ে মাথা নিচু করে এগিয়ে যেতে লাগলো দিশেহারা জীবন ....

.... দোকানদারের বেশ কষ্ট হলো....

পেছন থেকে তিনি একটা হাক দিলেন,

"ও দাদা, শুনুন একটু..... এই নিন, এই দূরবীনটা সঙ্গে রাখুন কাজে দেবে। "

"ও দাদা, শুনুন একটু..... এই নিন, এই দূরবীনটা সঙ্গে রাখুন কাজে দেবে। "

জীবন অবাক হয়ে চেয়ে রইলো....

দোকানদার তাকে ঘাবড়ে যেতে দেখে বললেন ...

" রাস্তা বানাতে বানাতে যেদিন ক্লান্ত হয়ে পড়বেন, সেদিন একটু এই দূরবীন টায় চোখ রাখবেন।"

আর হ্যা, এই নিন ডোপামিন বড়ি.... যা ডিপ্রেশন আজকাল বাইরে .... সময় করে একটু হেসে নেবেন কিন্তু।

"ভালো থাকবেন ..... এগিয়ে যান "

0 comments:

Post a Comment